আমি বড়ই সৌভাগ্যবান এই অঞ্চলের মানুষ আমাকে ভালোবাসে।
জয়ের পর প্রতিক্রিয়ায় সালাহউদ্দিন আহমদ বলেন, আমি বড়ই সৌভাগ্যবান এই অঞ্চলের মানুষ আমাকে ভালোবাসে আমিও তাদের ভালোবাসি।
বৃহস্পতিবার রাতে নিজ বাসভবনে জয়ী হবার এ প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
তিনি বলেন, এই অঞ্চলের মানুষের প্রতি আমার যে প্রতিশ্রুতি তার চেয়ে বেশি জনআকাঙ্ক্ষা পুরণ করবো।
সালাহউদ্দিন আহমদ বলেন, এদেশের মানুষ বিচার করেছে এদেশ বিএনপির হাতেই নিরাপদ।
বিজয় উল্লাস করার মধ্য দিয়ে আমরা কোনো উত্তেজনা সৃষ্টি করতে চাইনা, এই বিজয় এদেশের মানুষের প্রত্যাশিত ছিলো বলেও মন্তব্য করেন সালাহউদ্দিন আহমদ।
কক্সবাজার-১: বিএনপির সালাউদ্দিন আহমদের জয়
কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে মোট ভোটার সংখ্যা ৫,৪০,৪৯০ জন। পোস্টাল ব্যালেটসহ মোট ১৭৮টি ভোট কেন্দ্রের ফলাফলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী সালাউদ্দিন আহমদ ধানের শীষ প্রতীকে পেয়েছেন ২,২২,০১৯ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর আব্দুল্লাহ আল ফারুক দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ১,২৯,৭২৮ ভোট। ইসলামী আন্দোলন বাংলাদেশের মোঃ সারওয়ার আলী কুতুবী হাতপাখা প্রতীকে পেয়েছেন ৪,৫২৮ ভোট।
এই আসনে মোট বৈধ ভোট পড়েছে ৩,৫৬,২৭৫টি, বাতিল হয়েছে ৬,১৬২টি ভোট। সর্বমোট প্রদত্ত ভোট ৩,৬২,৪৩৭টি, যা মোট ভোটারের ৬৭.০৬ শতাংশ।