কক্সবাজারে কুতুবদিয়ায় বিরল প্রজাতির হাঙ্গর উদ্ধার করেছে প্রশাসন। বুধবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় বড়ঘোপ স্টীমার ঘাট থেকে উদ্ধার করা হয় হাঙ্গরটি। পরে মোবাইল কোর্টের মাধ্যমে হাঙ্গর ক্রেতাকে জরিমানা করা হয়।
স্থানীয় জেলেরা জানায়- কুতুবদিয়ার বড়ঘোপ এলাকার এক ট্রলারে ৮ ফুট লম্বা ১০০ কেজি ওজনের বিরল প্রজাতির হাঙ্গর ধরা পরে। পরে সেটি মাছ ব্যবসায়ি নুরুল হক কিনে নেন। খবর পেয়ে সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহি ম্যাজিস্ট্রেট সাকিব উল আলম বিরল প্রজাতির হাঙ্গর বিলুপ্ত ও নিধন করার অপরাধে নুরুল হককে ৪০ হাজার টাকা জরিমানা করেন।
বন বিভাগ কুতুবদিয়া অফিসের রেঞ্জ কর্মকর্তা আব্দুর রাজ্জাক বলেন, হাঙ্গর নিধন বা আহরণ করার বিধান নেই। মোবাইল কোর্টে হাঙ্গরটি উদ্ধার করা হয়েছে। এটি যাতে আর ব্যবহার করা না যায় তার জন্য হাঙ্গরটি পুড়িয়ে মাটিতে পুঁতে ফেলা হয়েছে।