টানা বৃষ্টি, পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যা ও বৈরী আবহাওয়ায় ক্ষতিগ্রস্ত দরিয়ানগরের অর্ধশত কর্মহীন জেলে পরিবারের পাশে দাঁড়িয়েছেন উন্নয়ন কর্তৃপক্ষ (কউক)-এর সদস্য ও এবি পার্টির কেন্দ্রীয় নেতা সরওয়ার সাইদ।
বুধবার (১৫ জুলাই) বিকেল ৩টায় দরিয়ানগরের শুকনাছড়ি ও চরপাড়া এলাকায় বন্যাকবলিত ও ক্ষতিগ্রস্ত জেলে পরিবারগুলোর মাঝে তিনি জরুরি খাদ্যসামগ্রী বিতরণ করেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভবিষ্যতেও প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দেন।
খাদ্যসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন ১২ নম্বর ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী এনামুল কবির, এবি যুব পার্টির নেতা নাছির উদ্দিন, মো. ইয়াছির, মো. সাইমন, জেলে সদস্য সিদ্দিক আহমেদ, জয়নালসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী।