হল রুমে অপ্রীতিকর ঘটনার প্রেক্ষিতে বিবৃতি দিয়েছে দ জেলা আইনজীবী সমিতি।
বিবৃতিতে বলা হয়, জেলা আইনজীবী সমিতি জেলার সর্ববৃহৎ পেশাজীবি সংগঠন। এখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী সমর্থক থাকলেও এখানে সবার পরিচয় আমরা আইনজীবী। আইনজীবী সমিতিতে কোন প্রকার রাজনৈতিক কর্মকান্ড কোন দল কখনো করেনি এখনও করেনা। কিন্তু ১০ নভেম্বর জেলা আইনজীবী সমিতির হল রুম থেকে আইনজীবীদের তুলে নাজেহাল করা আমাদেরকে আতংকিত করে। আমরা আইনজীবীরা আইন পেশায় সকলে আইনজীবীদের মান সম্মান রক্ষায় বদ্ধ পরিকর।
আমরা এই ধরনের কর্মকান্ড থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানাই এবং এ বিষয়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃষ্টি আকর্ষণ করছি।