বিশাল পরিমাণ অর্থে দাম্পত্য জীবনের ইতি টানছেন দক্ষিণী সুপারস্টার ও রাজনীতিবিদ বিজয় থালাপাতি। ভারতের চেঙ্গলপট্টু জেলা আদালতে নায়কের স্ত্রী সংগীতা স্বর্ণালিঙ্গম আনুষ্ঠানিকভাবে বিবাহবিচ্ছেদের আবেদনে স্ত্রী-সন্তানকে খোরপোশ হিসেবে ২৫০ কোটি রুপি দিতে আগ্রহ প্রকাশ করেছেন অভিনেতা।
ভারতীয় সংবাদমাধ্যম বলিউড শাদির প্রতিবেদন অনুসারে, তামিল ফিল্মিবিটের সাম্প্রতিক প্রতিবেদনে দাবি করা হয়েছে বিজয় থালাপাতি আদালতে বিষয়টি নিষ্পত্তি করতে আগ্রহী। অভিনেতা থেকে রাজনীতিবিদ হওয়া বিজয় তার স্ত্রী সংগীতার সাথে বিচ্ছেদ ইস্যুটি বিষয়টি বেশি সময় ধরে টানতে চান না।
জানা যায়, বিজয় তার আইনজীবীর সাথে এ বিষয়ে একাধিক আলোচনা শুরু করেছেন। আলোচনার পর তিনি তার স্ত্রীকে ২৫০ কোটি রুপি ভরণপোষণের প্রস্তাব করেন। যদি উভয় পক্ষ এই সমঝোতায় রাজি হয়, তবে নায়কের ২৭ বছরের দাম্পত্যের আইনি বিচ্ছেদ চূড়ান্ত হতে চলেছে।
১৯৯৯ সালে সংগীতা স্বর্ণালিঙ্গমের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন বিজয় থালাপাতি। তাদের সংসারে রয়েছে দুই সন্তান। তবে বিজয়ের পরকীয়ার জেরে বিবাহিত জীবনের ইতি টানার সিদ্ধান্ত নেন সংগীতা।
স্ত্রীর অভিযোগ দীর্ঘসময় ধরে পরকীয়ায় জড়িত নায়ক। তবে বিষয়টি সংগীতা প্রথম জানতে পারেন ২০২১ সালে। অভিনেত্রী তৃষা কৃষ্ণানের সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন বিজয়। অভিনেত্রীর সঙ্গে ঘনিষ্ঠতার জেরেই বিবাহিত সম্পর্কে চিড় ধরেছে নায়কের।
এদিকে দাম্পত্য জীবনের ইতি টানার খবরের মধ্যেই অভিনেত্রী তৃষা কৃষ্ণানের সঙ্গে বিজয় একসঙ্গে হাজির হয়েছিলেন ভারতের চেন্নাইয়ে উদ্যোক্তা ও চলচ্চিত্র প্রযোজক কালপথি এস. সুরেশ ও মীনাক্ষী সুরেশের ছেলের বিবাহোত্তর সংবর্ধনার অনুষ্ঠানে।
অনুষ্ঠানে একই রঙের পোশাকে ধরা দেয়া বিজয়- তৃষা রীতিমতো নজর কাড়ে সবার। নবদম্পতির সঙ্গে ছবি তোলা, কাছের মানুষদের সাথে কুশল বিনিময় করা ও প্রীতিভোজের পর অনুষ্ঠান শেষে এ তারকা জুটিকে একসঙ্গে বেরিয়ে যেতে দেখা যায়।