ইসলামিক ফাউন্ডেশন কক্সবাজারের আওতায় সরকারি যাকাত ফান্ডের অর্থে পরিচালিত সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের ২০২২-২৩ এবং ২০২৩-২৪ অর্থ বছরের কোর্স সম্পন্নকারীদের অনুকুলে সেলাই মেশিন বিতরণ এবং ২০২৪-২৫ অর্থ বছরে কোর্স সমাপ্তকারী প্রশিক্ষনার্থীদের অনুকুলে নগদ অর্থ বিতরণ অনুষ্ঠান ১৯ আগস্ট ২০২৬ বুধবার দুপুর ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ আঃ মান্নান। সিনিয়র ফিল্ড সুপারভাইজার সাইফুদ্দিন খালেদের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইসলামিক ফাউণ্ডেশনের উপ পরিচালক মুহাম্মদ সরওয়ার আকবর।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক ও জেলা যাকাত কমিটির সভাপতি মোঃ আঃ মান্নান যাকাত বোর্ডের উন্নয়ন কর্মকান্ড বিস্তারিত তুলে ধরে বলেন, সরকারি যাকাত ফান্ড দারিদ্র বিমোচন আর্তমানবতার সেবায় কার্যকর ভূমিকা রেখে চলেছে। সম্মানিত যাকাত দাতাগণকে তাদের যাকাতের একটি অংশ সরকারি যাকাত ফান্ডে প্রদানের আহবান জানান। এতে করে যাকাত ফান্ড সমৃদ্ধ হবে এবং যাকাত ফান্ডের কার্যক্রম আরো ত্বরান্বিত হবে। একইভাবে তিনি বাল্য বিবাহ প্রতিরোধ ও যৌতুক প্রথার বিপক্ষে ভূমিকা রাখার জন্য প্রশিক্ষনার্থীদের প্রতি আহবান জানান। অনুষ্ঠান শেষে ১৮ জন প্রশিনার্থীদের মাঝে সেলাই মেশিন বিতরণ এবং ৬০জন প্রশিক্ষনার্থীদের মোট ১ লাখ ২০ হাজার টাকা নগদ অর্থ বিতরণ করা হয়েছে।