কক্সবাজার -৪ আসনের জাতীয় সংসদ সদস্য শাহজাহান চৌধুরী বলেছেন, অপহরণ, মাদক সহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে এবং উখিয়া-টেকনাফের জনগণকে নিরাপদ রাখতে ইতিমধ্যে ঝুঁকিপূর্ণ এলাকাগুলো বিবেচনায় ৩টি পুলিশ ফাঁড়ি স্থাপনের জন্য স্বরাষ্ট্র মন্ত্রনালয়ে লিখিত আবেদন দিয়েছি। পাশাপাশি অপহরণ ও মাদক বন্ধে আইন শৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।
শুক্রবার (২৪ জুলাই) বিকালে টেকনাফের যুবদলের সম্মেলন ও কাউন্সিল অধিবেশনে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন ।
তিনি আরো বলেন, যারা ১৬-১৭ বছর আন্দোলন সংগ্রাম করে দলের জন্য ত্যাগ স্বীকার করেছে তাদের কমিটিতে মূল্যায়ন করতে হবে। কিন্তুু যারা দল করেও মাদকের সাথে সম্পৃক্ত তাদের কোনভাবে দলের কমিটি বা পদ পদবি দেওয়া যাবেনা।
ইউনিয়ন বিভক্তিকরণ কেন করা হচ্ছে-এর জবাবে এমপি শাহজাহান চৌধুরী বলেন, সরকারের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ও সমস্ত সেবা তৃণমূলে নিশ্চিত করতে ইউনিয়ন ভাগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০ বছর আগে যে টেকনাফের জনগণ ছিল তা এখন বেড়ে যেমন দ্বিগুণ হয়েছে। তেমনি ইউনিয়ন গুলোতেও একই অবস্থা। তাই ইউনিয়নকে ভাগ করা যথাযথ প্রয়োজন। তাই স্থানীয় জনগণের চাহিদার ভিত্তিতে ইউনিয়ন বৃদ্ধি করা হচ্ছে। ওই উন্নয়নের কাজকে বিরোধী দল বা ৫ আগস্টের পরাজিত শক্তিরা সহ্য করতে না পেরে বিরোধিতা বা ষড়যন্ত্র করে উন্নয়নের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করার চেষ্টা চালাচ্ছে। তাই আমি ওই ষড়যন্ত্র কারিদের বিরুদ্ধে দলের সকল নেতা কর্মীদের সতর্ক থাকার নির্দেশ দিচ্ছি। পাশাপাশি আগামী ২/৩ মাস পরে হ্নীলা ইউনিয়নে ৬ টি বড় খাল খনন ও কয়েকটি বড় রাস্তার উন্নয়নের কাজ শুরু হবে বলেও জানান এমপি।
টেকনাফ উপজেলা ওলামা দলের সিনিয়র সহ-সভাপতি মাওলানা নুর মোহাম্মদ নুরআনীর পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে হ্নীলা উত্তর শাখা যুবদলের আহবায়ক হারুন রশিদ প্রভাতের সভাপতিত্বে সদস্য সচিব আব্দুল্লাহ বিন কাদেরের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার -৪ আসনের সংসদ সদস্য ও কক্সবাজার জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, টেকনাফ উপজেলা বিএনপির সভাপতি এডঃ হাসান সিদ্দিকী, সাধারণ সম্পাদক শাহাদাত হোসাইন, সাংগঠনিক সম্পাদক এডঃ সেলিমুল মোস্তফা, উদ্বোধকের বক্তব্য রাখেন টেকনাফ উপজেলা যুবদলের আহবায়ক মোঃ কাইয়ুম, প্রধান বক্তার বক্তব্য রাখেন সদস্য সচিব জুনায়েদ আলী চৌধুরী।
এসময় আরো উপস্থিত থেকে বক্তব্য রাখেন, হ্নীলা উত্তর বিএনপির আহবায়ক শাকের আহম্মদ, সদস্য সচিব ডাক্তার নুরুল আজিম সোহেল, টেকনাফ উপজেলা বিএনপির অর্থ সম্পাদক এফএ সোহেল চৌধুরী, টেকনাফ উপজেলা কৃষক দলের সভাপতি গিয়াস উদ্দিন, শ্রমিক দলের সভাপতি হোছন আনিম, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোকতার আহমদ, সেচ্ছাসেবক দলের আহবায়ক এডঃ রশিদুল আলম চৌধুরী, হ্নীলা উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক জুবায়ের ওসমান, হ্নীলা দক্ষিণ যুবদলের আহবায়ক সেলিম সরদার, সাবেক সভাপতি নাছির উদ্দীন রাজ, হ্নীলা উত্তর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আহমদ ইলিয়াস বুলবুল, হোয়াইক্যং দক্ষিণ যুবদলের সদস্য সচিব মোহাম্মদ আনোয়ার, যুগ্ম আহবায়ক জামাল উদ্দিন, মোঃ ইসমাইল, মোহাম্মদ মামুন সিকদার, বাপ্পি সহ অনেকেই।