কক্সবাজারের কুতুবদিয়ায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার (১৭ মে) কৈয়ারবিল ও লেমশীখালী ইউনিয়নে এক ঘণ্টার ব্যবধানে পৃথক এ দুটি ঘটনা ঘটে।
কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুল হক বলেন, বেলা সাড়ে ১১টার দিকে কৈয়ারবিল বিন্দাপাড়ার রমিজ আলমের সাড়ে ৩ বছর বয়সী ছেলে সৈয়দ হাসান বাড়ির পাশের পুকুরে ডুবে যায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অপরদিকে একই দিন দুপুর দেড়টার দিকে লেমশীখালী ২নং ওয়ার্ডের কড়লাপাড়ার এরশাদের ছেলে সাব্বির (৫) পুকুরে ডুবে মারা যায়।
কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্মরত চিকিৎসক রাশেদুল ইসলাম বলেন, ‘পুকুরে ডোবা দুই শিশুকে হাসপাতালে আনা হয়। কিন্তু দুটি শিশুই হাসপাতালের আনার আগেই মারা যায়।’