প্রাক্তন ছাত্র-ছাত্রী সমিতি, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর ৮ম কার্যনির্বাহী কমিটির ৮ম সভা ১ নভেম্বর রবিবার সন্ধ্যা ৬ টায় সমিতির অস্থায়ী অফিসে অনুষ্ঠিত হয়। প্রাক্তন ছাত্র-ছাত্রী সমিতির সভাপতি মুহাম্মদ শওকত আলী নূরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আহমদ ইমরানুল আজিজের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন সমিতির প্রাক্তন সাধারণ সম্পাদক ও বর্তমানে নির্বাহী সদস্য মিজানুর রহমান সেলিম, যুগ্ম সম্পাদক আ ন ম নাসির উদ্দিন, অর্থ সম্পাদক মোহাম্মদ ইকবাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহজাহান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মুহাম্মদ নুরুল বশর রাসেল এবং নির্বাহী সদস্য মুহাম্মদ আবু সালেহ।
সভার শুরুতে বিগত সভার কার্যবিবরণী পেশ, পর্যালোচনা ও অনুমোদন করা হয়। এরপর সমিতির নতুন জীবন সদস্য হিসেবে ৩ জনকে অনুমোদন করা হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৬০ বছর পূর্তি উদযাপন উপলক্ষ্যে হীরকজয়ন্তী অনুষ্ঠানে সমিতির জীবন সদস্য ও বিভাগের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের দ্রুত নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করতে ভূমিকা পালন করার সিদ্ধান্ত নেয়া হয়। বিশ্ববিদ্যালয়ের হীরকজয়ন্তী নিয়ে সমিতির কর্মপরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নে যুগ্ম সম্পাদক আ ন ম নাসির উদ্দিনকে আহ্বায়ক এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক মুহাম্মদ নুরুল বশর রাসেলকে সদস্য সচিব করে ৫ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। এরপর সভায় ঐক্যবদ্ধ অ্যালামনাই প্রতিষ্ঠায় ইতোমধ্যে গঠিত সমন্বয় কমিটিকে কার্যকর ভূমিকা গ্রহণ এবং কার্যনির্বাহী কমিটির সকলকে ইতিবাচক ভূমিকা পালন করার জন্য সভায় সিদ্ধান্ত নেয়া হয়।
সবশেষে সভাপতি উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে বিশ্ববিদ্যালয়ের হীরকজয়ন্তী অনুষ্ঠানে প্রাণবন্ত অংশগ্রহণ ও গঠনমূলক ভূমিকা পালন করার প্রস্তুতি গ্রহণের আহ্বান জানিয়ে সভা সমাপ্ত করেন।