মা হলেন দক্ষিণ ভারতের আলোচিত অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। প্রথমবার মা হওয়ার খুশির খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান অভিনেত্রী।
শুক্রবার (২০ নভেম্বর) ইনস্টাগ্রামে নবজাতকের হাত ধরা একটি ছবি শেয়ার করে সুখবরটি জানান সামান্থা। স্বামী পরিচালক রাজ নিদিমোরুও তার ইনস্টাগ্রামে ভক্তদের সঙ্গে সুখবরটি ভাগ করে নেন।
গত ১৯ নভেম্বর পুত্র সন্তানের মা হন সামান্থা। তারকা দম্পতি সন্তানের নাম রেখেছেন দেব নিদিমোরু।
২০২৫ সালের ১ ডিসেম্বর কোয়েম্বাটুরের ইশা ফাউন্ডেশনে ঘরোয়া আয়োজনে বিয়ে করেন সামান্থা ও রাজ।
চলতি বছরের জুনে 'মা ইনতি বাঙ্গারাম' সিনেমার সাফল্য উদ্যাপন অনুষ্ঠানে প্রথমবার অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ্যে আনেন অভিনেত্রী। বিয়ের এক বছরের মাথায় প্রথম সন্তানের মুখ দেখলেন এ তারকা দম্পতি।