কক্সবাজারের উখিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি, কোটবাজারের বিশিষ্ট জমিদার ও সমাজসেবক তোফায়েল আহমদ চৌধুরী (তোফায়েল মিয়া) আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে চট্টগ্রামে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তিঁনি প্রায় শতবর্ষি ছিলেন বলে জানা যায়।
তিঁনি দুই ছেলে, পাঁচ মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেল ৩টায় উখিয়ার কোটবাজারস্থ পালং হাইস্কুল মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
তোফায়েল আহমদ চৌধুরী ছিলেন বীর মুক্তিযোদ্ধা মরহুম শমসের আলম চৌধুরীর ছোট ভাই এবং বিশিষ্ট জননেতা মাহামুদুল হক চৌধুরীর ভগ্নিপতি। তিনি দীর্ঘদিন ধরে উখিয়ার রাজনৈতিক, সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। বিশেষ করে সমাজসেবা ও স্থানীয় উন্নয়নে তাঁর অবদান এলাকাবাসীর কাছে স্মরণীয় হয়ে থাকবে।
তাঁর মৃত্যুতে উখিয়ার রাজনৈতিক, সামাজিক ও সুধী মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তাঁর ইন্তেকালে পরিবার-পরিজন, আত্মীয়স্বজন, রাজনৈতিক সহকর্মী ও শুভানুধ্যায়ীরা গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এই শোক সইবার শক্তি দান করতে মহান আল্লাহর কাছে দোয়া করেছেন স্বজন ও শুভানুধ্যায়ীরা।